রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

অনলাইন ডেস্ক
    Update Time : Wednesday, June 3, 2026
  • 67 Time View

রাশিয়া-অধিকৃত পূর্ব ইউক্রেনে একটি বাসে ড্রোন হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। বুধবার দোনেৎস্ক অঞ্চলের মস্কো-সমর্থিত কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত হওয়ার এক দিন পর এই ঘটনাটি ঘটল। বাসটিতে দোনেৎস্ক অঞ্চলে হামলার শিকার হয়। বাসটি মস্কো থেকে ক্রিমিয়ার সিমফেরোপোলের দিকে যাচ্ছিল। ক্রিমিয়া হলো কৃষ্ণসাগরের একটি উপদ্বীপ, রাশিয়া ২০১৪ সালে দখল করে নেয়। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেন, ‘ইয়েনাকিয়েভোতে একটি ড্রোন মস্কো-সিমফেরোপোলগামী একটি কোচে হামলা চালায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘আরো ১১ জন বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছে এবং সবাই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক ব্যবহার করে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24