রেলওয়েতে বিনিয়োগ আকৃষ্ঠ করতে চাইনিজ কোম্পানীর সাথে সভা অনুষ্ঠিত

Reporter Name
    Update Time : Thursday, September 17, 2026
  • 46 Time View

বাংলাদেশ রেলওয়েতে চায়নীজ বিনিয়োগ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চাইনিজ একাধিক কোম্পানীর মধ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সিএফএ (প্রতিমন্ত্রী পদমর্যাদা)  এ সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চায়নীজ প্রতিষ্ঠান CRRC Ziyang Co. Ltd., China Civil Engineering Construction Corporation (CCECC) ও বাংলাদেশের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী (BMTF) এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন৷

সভায় বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রসমূহ, এর সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24