হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

Reporter Name
    Update Time : Saturday, September 26, 2026
  • 41 Time View

তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৬ হাজার ৮১৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৯৯ জন। গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৫৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৭৬ জন। এ সময়ে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24