“হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চাচ্ছেন না”

Reporter Name
    Update Time : Friday, November 27, 2026
  • 5 Time View

শেখ হাসিনা ১৭ বছর জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন। রাতের ভোট ও কারচুপি করে আমাদের গনতন্ত্রকে প্রতিষ্ঠার পথে বাঁধার সৃষ্টি করেছেন। কেউ প্রতিবাদ করলে তার উপর চালিয়েছেন অমানুষিক নির্যাতন আর জেল জুলুম। তার আমলে হত্যা, গুম, খুন আর জেল জুলুম ছিলো নিত্যদিনের কাজ। এখানে যারা আছেন কেউ স্বাধীন ভাবে তার মত প্রকাশ করতে পারেনি। এতোসব অন্যায় করেও তিনি ক্ষমতার দাপটে তার ইচ্ছা মতো ফ্যাসীবাদী কাজ করতে গিয়ে ২৪ এর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। সদস্য বাদল হোসেন হাওলাদার। রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলছে। সে পালিয়ে গিয়ে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তার আমলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি, আমেরিকায় বড় বড় বাড়ি বানিয়েছে। তার আমলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি, আমেরিকায় বড় বড় বাড়ি বানিয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমান শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তারেক রহমান দেশ সঠিক পথে চালাচ্ছেন- এটা ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না। গতকাল ২৭ নভেম্বর শুক্রবার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ- ২ লৌহজং-টঙ্গীবাড়ি আসনে সাংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি। লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন লৌহজং উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ আলো ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক। লৌহজং উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির জ্যেষ্ট সদস্য হাজি মোঃ রাশেদ এর সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অবঃ) মাসুদুর রহমান কাইউম, আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মোঃ জাহিদুর রহমান জামাল, লৌহজং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন খান। এছারাও মুন্সিগঞ্জ জেলা ও সকাল উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24