১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

Reporter Name
    Update Time : Saturday, November 14, 2026
  • 49 Time View

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, দেশের পোশাক খাতে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মাহমুদ হাসান খান বলেন, দেশের পোশাকশিল্প ও অর্থনীতির ক্ষতি করতে চায় এমন একটি মহল শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মহলের পরিচয়ও পরিবর্তিত হয়। তিনি বলেন, বিজিএমইএ কখনোই লেজুড়বৃত্তিক সংগঠন নয়। বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। সংগঠনটি যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে। পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে এই ব্যবসায়ী নেতা বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে। তিনি আরও বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়। বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। আবার এর পেছনে কারও অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে। তিনি আরও বলেন, পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে চান। একই সঙ্গে অন্যরাও যেন আইন মেনে চলেন এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24