অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

Reporter Name
    Update Time : Tuesday, September 29, 2026
  • 7 Time View

মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’ দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের দৌরাত্ম্য বেড়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’ পোস্টের শেষ দিকে ঘটনাটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে সাদিয়া লেখেন, ‘এটি চরম লজ্জার ও ধিক্কারজনক!’ পরে পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের জবাব দেন তিনি। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে সাদিয়া লেখেন, ঠিক যাদের উদ্দেশ্য করে পোস্টটি করা হয়েছে, সেই অশিক্ষিত মানুষগুলোই চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্যে নিজেদের ফ্রাস্ট্রেশন প্রকাশ করছে। নেটিজেনদের এসব মন্তব্য ভবিষ্যতেও থেকে যাবে উল্লেখ করে তিনি আরও লেখেন, তাদের বাবা-মা ও সন্তানরা একদিন দেখবে তারা কতটা নোংরা মানুষ এবং সুযোগ পেলে তারা নিজেদের মা, বোন কিংবা মেয়েদেরও ছাড়বে না। সাদিয়া আয়মানের পোস্ট ও পরবর্তী মন্তব্যগুলো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24