ইতালিতে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত ১৭ জনের মৃত্যু

Reporter Name
    Update Time : Friday, August 28, 2026
  • 27 Time View

ইতালিতে দ্রুত ছড়াচ্ছে মশাবাহিত রোগ ‘ওয়েস্ট নাইল ভাইরাস’। ভাইরাসের সংক্রমণে চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত ৪৩২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৩২টি নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শনাক্ত হওয়া নিউরোইনভেসিভ বা স্নায়ুতন্ত্রে আক্রান্ত হওয়ার ধরনগুলোর ক্ষেত্রে মৃত্যুহার ৭ দশমিক ২ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ১৩ দশমিক ৯ শতাংশ। এর আগে, দেশটিতে গত বছর মোট ৪৩০ জন ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছিল। ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া ও পাখির শরীরে সংক্রমণ ঘটায়। মশার কামড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ১৯ শতাংশের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে। আর প্রায় ১ শতাংশ আক্রান্তের ক্ষেত্রে স্নায়বিক জটিলতা দেখা দেয়। সুত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24