এক দফার হুঁশিয়ারি এলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রিজভী

Reporter Name
    Update Time : Monday, September 21, 2026
  • 26 Time View

দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে বিএনপি এগিয়ে যাবে। একই সঙ্গে প্রশাসনের ভেতরে থেকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের বিষয়েও সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বিষয়ে দেশবাসী ও বিএনপির সমর্থকেরা অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি। এক দফার কর্মসূচির বিষয়ে রিজভী বলেন, ‘কেউ এক দফার হুঁশিয়ারি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।’ তিনি বলেন, জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে বিএনপি এগিয়ে যাবে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি কীভাবে তা মোকাবিলা করবে, সে প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো করে তা প্রতিহত করবে না। একটি গণতান্ত্রিক সরকারের কাছে সন্ত্রাস প্রতিহত করা কঠিন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনার পেছনে ‘পরাজিত শক্তির’ সঙ্গে গোপনে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ বিষয়ে দেশের মানুষ ও বিএনপির সমর্থকেরা পুরোপুরি ওয়াকিবহাল বলেও দাবি করেন তিনি। প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, তাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। জ্বালানি সংকট নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরে রিজভী বলেন, সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। এরপরও বিশ্বে জ্বালানি তেলের দামের তুলনায় বাংলাদেশে দাম এখনো কম রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা করছে। জনগণের স্বার্থে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24