এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির

মেহজাবিন
    Update Time : Wednesday, June 3, 2026
  • 91 Time View

আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসে প্রকাশিত ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা পেয়েছেন এই তারকা।

প্রতিবছর এশিয়ার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রভাব ও সাফল্য অর্জনকারী ৩০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের নিয়ে ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরের তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান করে নিয়েছেন ২৮ বছর বয়সী হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর ধারাবাহিকভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে পাকিস্তানজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য সেরা টেলিভিশন সেনসেশন (নারী) বিভাগে হাম অ্যাওয়ার্ডস লাভ করেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের অন্যতম হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। অভিনয়, বিনোদন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার প্রভাব ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপই তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্জন উদ্‌যাপনের সময়ও নিজের স্বাভাবিক ও স্টাইলিশ উপস্থিতিতে নজর কাড়েন অভিনেত্রী। লাল রঙের ক্যামিসোল টপ ও জিন্সে তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর আগে গত বছরের শেষ দিকে ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান হানিয়া। ফলে ফোর্বসের এই স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা। বর্তমানে একটি বড় আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24