গণপরিবহন নির্ভর নগরঃ ঢাকা – গাজীপুর বিআরটি’র ভবিষ্যৎ শীর্ষক সংবাদ সম্মেলন

মেহজাবিন
    Update Time : Monday, May 18, 2026
  • 37 Time View

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর উদ্যোগে অদ্য ১৮ মে ২০২৬ (সোমবার) সকাল ১১:০০ মিনিটে রাজধানীর প্ল্যানার্স টাওয়ার-এ অবস্থিত বিআইপি কনফারেন্স হলে “গণপরিবহন নির্ভর নগরঃ ঢাকা – গাজীপুর বিআরটি’র ভবিষ্যৎ” শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিকল্পনাবিদরা বলেন, ঢাকা-গাজীপুর বিআরটি কেবল একটি পরিবহন প্রকল্প নয়, বরং সমন্বিত নগর উন্নয়ন ও আঞ্চলিক বিকেন্দ্রীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা উল্লেখ করেন, দীর্ঘসূত্রিতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাঁর কারণে প্রকল্পটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হলেও এটি বাতিলের পরিবর্তে দ্রুত কার্যকর করা প্রয়োজন। পাশাপাশি, বিআরটি চালুর মাধ্যমে যানজট, যাতায়াত সময়, জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গাজীপুর ও আশপাশের অঞ্চলে অর্থনৈতিক ও নগর উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির কথা তুলে ধরা হয়। একইসঙ্গে বিআরটি কোম্পানিকে শক্তিশালী করে পেশাদার পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

বিআইপি’র সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিআইপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, বিআইপি’র সদস্য সাবেক সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ শামসুল হক এবং বিআইপি সদস্য পরিকল্পনাবিদ মোঃ মুনতাসির মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইপি’র বোর্ড সদস্য (একাডেমিক এফেয়ার্স) পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার।

বিআইপি’র প্রস্তাবণাসমূহঃ ১। আগামী ৬- ১২ মাসের মধ্যে ডেডিকেটেড লেনসহ ন্যূনতম (Basic) BRT চালু করা। ২। আগামী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট পেশাজীবীদের ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে BRT বোর্ড পুনর্গঠন করা । ৩। ঢাকা – গাজীপুর বিআরটি করিডোরের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর জন্য এখনই Transit Oriented Development (TOD) প্রকল্প নেয়া। ৪। গাজীপুর ট্রান্সপোর্ট প্ল্যান এর প্রস্তাব আনুযায়ী এ বিআরটি-কে ভবিষ্যতে আরো সম্প্রসারণ করার প্রকল্প নেয়া। ৫। ঢাকা – গাজীপুর – নারায়ণগঞ্জ নগর অঞ্চলের জন্য বিশেষ সমন্বিত পরিবহন পরিকল্পনা করে একাধিক BRT প্রকল্প গ্রহণ করা। ৬। বিআইপি কর্তৃক প্রণীত National Spatial Planning Framework (SPF) এর আলোকে দেশের বিভাগীয় ও বড় জেলা শহরগুলোতে পর্যায়ক্রমে বিআরটি চালু করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24