গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব শনিবার

Reporter Name
    Update Time : Sunday, August 16, 2026
  • 92 Time View

সামাজিক যোগাযোগমাধ্যম। জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ নিয়ে ছড়ানো সেই খবরে ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল বিষণ্নতা, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে মিলছিল না কোনো সদুত্তর। অবশেষে শুক্রবার (১৪ আগস্ট) নীরবতা ভাঙল সনি আট। এক ঘোষণায় চ্যানেলটি জানিয়ে দিল, বন্ধ হচ্ছে না গোপাল ভাঁড়, বরং শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ছয় ঘণ্টার এক বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে সিরিজটি।

কৃষ্ণনগরের রাজদরবারের প্রেক্ষাপটে তৈরি এই অ্যানিমেশন সিরিজ ২০১৫ সাল থেকে প্রচারিত হচ্ছে সনি আট চ্যানেলে। উপস্থিত বুদ্ধি দিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান কিংবা ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া, প্রতিটি পর্বেই এমন গল্প নিয়ে হাজির হয় গোপাল ভাঁড়। নিখাদ হাস্যরস আর শিক্ষণীয় বার্তার কারণে ছোট থেকে বড়, সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয় এই সিরিজ। ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে এর বিপুল ভক্তকুল, ইউটিউবেও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

গত জুলাইয়ে এক হাজার দুই শত আটষট্টিতম পর্ব প্রচারের পর হঠাৎই বন্ধ হয়ে যায় নতুন পর্ব প্রকাশ। টিভি চ্যানেল কিংবা ইউটিউব, কোথাও দেখা মিলছিল না নতুন কোনো পর্বের। ঠিক এমন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি দৃশ্য, যেখানে মৃত্যুশয্যায় শায়িত গোপাল ভাঁড়কে ঘিরে কাঁদছেন তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজসভার সদস্যরা। যদিও দৃশ্যটি ছিল পুরোনো একটি পর্বের, তবু সেই ভাইরাল ক্লিপ ঘিরেই রটে যায় সিরিজ শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। চ্যানেল কর্তৃপক্ষের দীর্ঘ নীরবতা সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৌশলী প্রোমোশনাল পোস্টের মাধ্যমে অবসান ঘটে এই জল্পনার। নতুন পোস্টার ও একাধিক ফটোকার্ড প্রকাশ করে সনি আট জানিয়ে দেয়, একেবারে নতুন ও আনকোরা পর্ব নিয়ে ফিরছে গোপাল ভাঁড়। চ্যানেলের অফিসিয়াল ক্যাপশনে লেখা হয়, ‘হাসি, বুদ্ধি আর দারুণ সব মশকরায় গোপাল ভাঁড়ের নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে ১৫ আগস্ট সকাল ১১টা থেকে, শুধুমাত্র সনি আট-এর পর্দায়।’ পোস্টার ও ফটোকার্ডজুড়ে চিরাচরিত হাসিখুশি ভঙ্গিতেই দেখা গেছে প্রিয় এই চরিত্রকে, প্রচারণার আবহেও রাখা হয়েছে ভারতের স্বাধীনতা দিবসের বিশেষ থিম।

এরপরই একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করে সনি আট, যেখানে বলা হয়, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল, বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল, হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’ চ্যানেলের এই আনুষ্ঠানিক ঘোষণায় স্বস্তি ফিরেছে গোপাল ভাঁড়ের অগণিত ভক্তের মনে, যাঁরা এত দিন কোনো সদুত্তর ছাড়াই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24