জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া

Reporter Name
    Update Time : Thursday, August 20, 2026
  • 41 Time View

কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এক কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। তবে সেই মানসিক কষ্ট থেকে এখনও বের হতে পারেননি, তার প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে। শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি যখন তাকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চান, তখন নিজের জীবনের কঠিন সত্যের কথা তুলে ধরেন রিয়া। রিয়া বলেন, ‘আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানাবে।’ নিজের ওপর হওয়া সামাজিক ট্রলিংয়ের কথা স্মরণ করে রিয়া আরও যোগ করেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে কী কারণ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার আমি ভেড়ার পালে হাঁটার পাত্রী নই এবং সহজে কাউকে বিশ্বাস বা প্রভাব বিস্তার করতে দিই না।’ প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী শেষ পর্যন্ত এই পর্বের ভোটাভুটিতে টিকে গেলেও বাদ পড়েছেন পারুল গুলাটি। বিতর্ক আর লড়াই সামলে আবারও পর্দায় কাজ শুরু করেছেন রিয়া, তবে পুরনো সেই অপবাদ ও মানসিক ট্রমা যে তার দৈনন্দিন জীবনের ছায়া হয়ে এখনও সাথে ঘুরছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24