ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫২

Reporter Name
    Update Time : Thursday, November 12, 2026
  • 58 Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার ও ৫২টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৪০, মতিঝিল বিভাগ ৫৯, তেজগাঁও বিভাগ ৭৬, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ৪৫, উত্তরা বিভাগ ৫১, এসআরইউ তিন ও গোয়েন্দা বিভাগ পাঁচ জনকে গ্রেফতার করে। অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, দুইটি ককটেলে নিষ্কিৃয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24