ডিএসইতে সূচক কমেছে, লেনদেন বেড়ে ৭৪৬ কোটি টাকা

Reporter Name
    Update Time : Monday, September 28, 2026
  • 38 Time View

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৫ দশমিক ৮৬ পয়েন্টে নেমেছে। একই সঙ্গে ডিএস৩০ সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ দশমিক ৯৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১০০ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ১ লাখ ৯৫ হাজার ৬৯৯টি ট্রেডের মাধ্যমে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মোট ২৩ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৪৫৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ২২৪টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৪৬ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৯৬৯ টাকা। বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৩৫ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ২৪৭ টাকা। ক্যাটাগরিভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ২০২টি কোম্পানির মধ্যে ৭৯টির দর বেড়েছে, ১০৯টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ২০টির দর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৪টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ২৬টির দর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৩৩টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩টির দর বেড়েছে, ২৮টির কমেছে এবং ২টির অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৪টি করপোরেট বন্ডের মধ্যে ২টির দর বেড়েছে ও ২টির কমেছে। সরকারি সিকিউরিটিজের ৭টির দরই কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24