দুর্নীতির বিরুদ্ধে রেল ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেন মনিরুজ্জামান মনির

Reporter Name
    Update Time : Tuesday, May 12, 2026
  • 142 Time View

বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ও আইনানুগ লড়াইয়ের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় নতুন করে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির।

আগামী ১৭ মে ২০২৬, রবিবার সকাল ১০টা থেকে তিনি এককভাবে রেল ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। “ন্যায়বিচার ও অধিকার রক্ষায় আপসহীন অবস্থান” মনিরুজ্জামান মনির বলেন, ব্যক্তিগত অনিচ্ছা থাকা সত্ত্বেও সমষ্টিগত স্বার্থ, ন্যায়বিচার এবং রেলওয়ে পোষ্যদের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার তাগিদেই তিনি এই কর্মসূচিতে নামতে বাধ্য হচ্ছেন।

তিনি বলেন, “হ-য-ব-র-ল ও বিভ্রান্তিমূলক আচরণে লিপ্ত মুখোশধারী কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে আজও রেলওয়ে পোষ্যরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে এখন আর নীরব থাকা সম্ভব নয়।” এক বিবৃতিতে তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা বারবার প্রমাণ করেছি—সংগঠিত ও ন্যায়ভিত্তিক সংগ্রাম কখনো ব্যর্থ হয় না।

তবুও দুঃখজনকভাবে কিছু কর্মকর্তা এখনো বিভ্রান্তি সৃষ্টি করে পোষ্যদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে জানান, এই কর্মসূচি কোনো ব্যক্তি বিশেষ এর  বিরুদ্ধে নয়, বরং এটি দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি অবস্থান।

শান্তিপূর্ণ কর্মসূচির নির্দেশনা: সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল নেতা-কর্মী ও সদস্যদের শৃঙ্খলা, শান্তি ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি উপস্থাপন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

“আপসহীন থাকবে আমাদের সংগ্রাম” বিবৃতির শেষাংশে মনিরুজ্জামান মনির বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন থাকবে। ন্যায় ও অধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সকল নেতা-কর্মী ও সদস্যদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24