দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
    Update Time : Saturday, November 28, 2026
  • 2 Time View

দেশে যেকোনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কারও মাথায় আঘাত (হেড ইনজুরি) ও কারও হাড় ভেঙে গেছে এবং অনেকের দীর্ঘমেয়াদি বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। মন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাদের পুলিশ পদকসহ বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেন। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া অপচেষ্টাকারীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দু-একটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশাল মিছিলের পাঁয়তারা করলেও তা কখনোই সফল হবে না। সালাহউদ্দিন আহমদ জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি; ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়। দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। এ ছাড়া ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি। পরিদর্শনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24