নিজস্ব ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত

Reporter Name
    Update Time : Tuesday, November 3, 2026
  • 86 Time View

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বড় পর্দায় অভিনয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির পর এবার নতুন মাধ্যমে যুক্ত হলেন। ভক্তদের সঙ্গে যোগাযোগের পরিসর আরও বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। আবেদনময়ী ছবি প্রকাশ করে ক্যাপশনে ভক্তদের মন্তব্যের ঘর দেখার অনুরোধ জানান ফারিয়া। তার এমন ইঙ্গিতপূর্ণ আহ্বানের পর পোস্টটি ঘিরে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। আবেদনময়ী ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে দিয়েছেন কৌশলী আহ্বান ‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’ মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন। নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন নুসরাত, তা নিয়ে এখন অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চ্যানেলটির মাধ্যমে ভক্তদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন অশোক পতি। পরের বছর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ। ‘বাদশা: দ্য ডন’ নুসরাতের অভিনয়জীবনে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24