পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

Reporter Name
    Update Time : Sunday, November 15, 2026
  • 62 Time View

জেলার সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির পুত্র। দুর্ঘটনায় আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগম সম্পর্কে স্বামী স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান পটুয়াখালীর দিকে আসছিল। পথে পটুয়াখালী সেতুর ঢালে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক চান মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হারুণ মোল্লা ও মরিয়ম বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহত চান মিয়ার মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24