পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

ডেস্ক রিপোর্ট
    Update Time : Sunday, July 5, 2026
  • 124 Time View

ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে ব্যক্তিগত ও অ্যাসিস্ট গোলে অবদান রাখায় ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপে নক আউট পর্বে ১২টি গোলের সাথে যুক্ত আছেন মেসি। এরমধ্যে ৬টি গোল নিজে করেছেন, ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এক্ষেত্রে পেলে ও এমবাপ্পে ১১ গোলের সাথে যুক্ত আছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মালিক হলেন মেসি। ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১৮টি গোল করেছেন তিনি। ফিফা বিশ্বকাপের ইতিহাসে টানা ৮টি ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। দু’টি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) ৭ বা তার বেশি গোল করা প্রথম খেলোয়াড় হলেন মেসি।

গত আসরের মত এবারের আসরেও এখন পর্যন্ত ৭ গোল করেছেন তিনি। গত আসরে সর্বোচ্চ ৮ গোল করেছিলেন এমবাপ্পে। চলতি আসরে এমবাপ্পের গোল ৬টি। বিশ্বকাপের নকআউট পর্বে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। এর আগে এই তালিকায় নাম তুলেছেন হাঙ্গেরির গিওর্গি সারোসি (১৯৩৪-৩৮) এবং ব্রাজিলের ভাভা (১৯৫৮-৬২)। উল্লেখ্য, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ব্রাজিলের লিওনিদাসকে (১৯৩৪-৩৮)। কারণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে নকআউট পর্বের ম্যাচ হিসেবে গণ্য করা হয় না। ফিফা বিশ্বকাপে মোট ২২টি দলের মুখোমুখি হয়ে ১৪টি দলের বিপক্ষেই গোল করেছেন মেসি। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হলেন মেসি। শনিবার ভোরে কেপ ভার্দের বিপক্ষে ৩৯ বছর ৯ দিনে গোল করেছেন তিনি)।

মেসির আগে এই তালিকায় নাম তুলেছেন পর্তুগালের দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪২ বছর ৩৯ দিন) এবং পেপে (৩৯ বছর ২৮৩ দিন)। ফিফা বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হলেন মেসি। ফিফা নারী বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলেছিলেন ক্রিস্টিন লিলি। মেসির পর ফিফা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলেছেন পর্তুগালের রোনাল্ডো ।

বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ম্যাচ খেলা থেকে মাত্র ১টি ম্যাচ দূরে আছেন মেসি। এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসা রেকর্ড ১৪টি ম্যাচ খেলেছেন। কেপ ভার্দের ম্যাচ দিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার হয়ে ১০০তম ম্যাচে দলের দায়িত্ব পালন করলেন তিনি। এই ম্যাচের আগে স্কালোনির অধীনে ৭২টি জয়, ১৮টি ড্র ও ৯টি হারের স্বাদ পায় আর্জেন্টিনা। পাশাপাশি স্কালোনির অধীনে বড় চারটি টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেগুলো হলো- কোপা আমেরিকা (২০২১), কনমেবল-উয়েফা ফিনালিসিমা (২০২২), ফিফা বিশ্বকাপ (২০২২) এবং কোপা আমেরিকার (২০২৪)। ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত ১২টি ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই ক্ষেত্রে জার্মানিও সমান ১২টি ম্যাচ জিতেছে। এবারের ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে অংশ নেওয়া ৪০ বা তার বেশি বয়সী পঞ্চম খেলোয়াড় হলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর ৩০ দিন বয়স ছিল তার। অন্যরা হলেন- রোনাল্ডো, লুকা মদ্রিচ, এডিন জেকো ও ম্যানুয়েল নয়্যার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24