বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও র‍্যালি

Reporter Name
    Update Time : Monday, August 31, 2026
  • 26 Time View

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও র‍্যালি পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর সিআরবিতে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমিনুল ইসলাম মামুন বলেন, সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে রেলওয়ের একটি স্বার্থান্বেষী মহল নানা ধরনের ষড়যন্ত্র ও পাঁয়তারা করছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনকে নিয়ে নানাভাবে একটি মহল পায়তারা করছে। অডিট রিপোর্টকে দুদকের মামলা হিসেবে দেখানো হয়েছে যা খুবই নেক্কারজনক যার কোনো ভিক্তি নেই বলে জানান তারা। রেলওয়ের ডিজি মো: আফজাল হোসেন কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করে বক্তারা বলেন, এটা মূলত রেলকে স্থবির করার জন্য একটি ফ্যাসিবাদি ষড়যন্ত্র। কাউকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে হয়রানি করা হলে এর দায়ভার কে নেবে—এ প্রশ্নও তোলেন তিনি। মমিনুল ইসলাম মামুন আরও বলেন, রেলওয়ের ডিজি’ আফজাল হোসেনের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে, বাস্তবে সেগুলো ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, দেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও লাভজনক হিসেবে গড়ে তুলতে সরকারকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে হবে। রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। সট: মমিনুল ইসলাম মামুন,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24