বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা

Reporter Name
    Update Time : Monday, September 21, 2026
  • 50 Time View

ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয় দিয়ে বুঁদ করে রেখেছেন রাশমিকা মান্দানা। তবে তামিল, তেলুগু, কন্নড় কিংবা হিন্দি; এক ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করতে গিয়ে প্রায়ই তাকে মুখোমুখি হতে হয় একটি বিশেষ সমালোচনায়। আর তা হলো তার ‘অ্যাকসেন্ট’ বা কথা বলার টান ও বিভিন্ন ভাষার দক্ষতা। এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সোজাসাপ্টা ভাষায় স্বীকার করলেন, তিনি হয়তো কোনো নির্দিষ্ট ভাষাতেই শতভাগ পারদর্শী নন, কিন্তু মনের টান আর গল্পের ভালোবাসাই তাকে সব সীমানা পার করিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আঞ্চলিক পরিচয় ও ভাষার বৈচিত্র্য নিয়ে কথা বলেছেন রাশমিকা। তিনি বলেন, “আমি মূলত কোডাভা সম্প্রদায়ের মানুষ, আর আমাদের ভাষা ‘কোডাভা তাক্ক’। কিন্তু আফসোসের বিষয় হলো, আমার মাতৃভাষার কোনো নিজস্ব চলচ্চিত্র শিল্প বা ইন্ডাস্ট্রি নেই। তাই ক্যারিয়ারের শুরু থেকেই ভাষা আমার কাছে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমি প্রতিটি ভাষাকেই নিজের ভেবে গ্রহণ করেছি। আমার অনুরাগীরা-যাদের আমি নিজের পরিবার মনে করি-তারা প্রথম আমাকে তেলুগু সিনেমায় কাজের পরামর্শ দিয়েছিল। হিন্দিতে পা রাখার গল্পটাও ঠিক একই রকম। এভাবেই আমার ক্যারিয়ারের মূল ধারাটি তৈরি হয়েছে।” পর্দায় কিংবা সাক্ষাৎকারে কথা বলার ধরন নিয়ে প্রতিনিয়ত নেটিজেনদের মন্তব্য প্রসঙ্গে রাশমিকা জানান, সমালোচনা শুনতে শুনতে তিনি এখন অভ্যস্ত। নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি বলেন, “আমি সব বিষয়ের কিছুটা জানি, কিন্তু কোনোটারই পুরোপুরি পণ্ডিত নই। যতক্ষণ না কোনো নির্দিষ্ট ভাষায় করা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এভাবেই আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর চেষ্টা করি।” এদিকে উচ্চারণ নিয়ে নেটিজেনরা চর্চায় ব্যস্ত থাকলেও রাশমিকার কাজের ঝুলিতে জমছে বড় বড় প্রজেক্ট। সামনেই তাকে দেখা যাবে ‘রণবালী’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন স্বামী বিজয় দেবরাকোন্ডা। ছবিটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24