মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু

Reporter Name
    Update Time : Friday, May 8, 2026
  • 98 Time View

মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৮ মে) থেকে আগামী ১০ মে পর্যন্ত চলমান এ কর্মশালার নাম ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’। এটি আয়োজন করেছে জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (এনআইএমসি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জেলা পর্যায়ের মোট ২৫ জন অংশগ্রহণকারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। কর্মশালায় শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ক সমস্যা, এ খাতে অর্জিত অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমভিত্তিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য অংশগ্রহণমূলক আলোচনা, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, দলীয় কাজ, মাঠ পর্যায়ের অনুশীলন ও উপস্থাপনার মাধ্যমে শেখার সুযোগ রাখা হয়েছে।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুহাম্মদ হিরুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মো. মারুফ নওয়াজ, কর্মশালা পরিচালক মো. ফাহিম সিদ্দিকী, সমন্বয়ক কাজী ওমর খৈয়াম এবং র‌্যাপোর্টিয়ার মো. হোসাইন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24