মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বেড়েছে ৩৫.৪ শতাংশ

অনলাইন ডেস্ক
    Update Time : Tuesday, June 9, 2026
  • 110 Time View

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত দেশটির সরকারি তথ্যে জানা গেছে। কয়েক সপ্তাহ আগে বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানির পরিমাণ গত মাসে ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস)। যা গত বছরের একই মাসের ২৮.৮ বিলিয়ন ডলার থেকে বেশি। গত বছর ওই সময়ে ট্রাম্পের অস্থির বাণিজ্য যুদ্ধের কারণে রপ্তানি ব্যাপকভাবে কমে গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24