হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৪২

Reporter Name
    Update Time : Friday, October 2, 2026
  • 33 Time View

চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। শুক্রবার, ২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন রোগীরা। এ সময়ের হিসাবসহ ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে একই সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন। এর মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু ১০২ জন এবং হাম-উপসর্গে মৃত্যু ১ হাজার ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও এর উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই বিভাগে নিশ্চিত হাম আক্রান্ত আরও একজন মারা গেছেন। চলমান পরিস্থিতিতে হাম ও এর উপসর্গ নিয়ে শনাক্ত রোগী, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা নিয়মিতভাবে প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24