১২’শ কোটি টাকা লোকসানের মুখে ‘সুপারগার্ল’

Reporter Name
    Update Time : Thursday, July 2, 2026
  • 79 Time View

বক্স অফিসে বেহাল দশা ডিসি কমিকস ও ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবি ‘সুপারগার্ল’-এর। মুক্তির প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় মাত্র ৬ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার। যা প্রত্যাশার চেয়ে অনেক কম। যত দিন যাচ্ছে, ‘সুপারগার্ল’-এর আয়ের হারও কমছে। পাল্লা দিয়ে বাড়ছে লোকসানের ঝুঁকি। ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি ১০০ থেকে ১২০ মিলিয়ন ডলারের লোকসান গুনতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি। লোকসানের এই ঝুঁকির পেছনে ছবির দুর্বল চিত্রনাট্য ও পরিচালনা যেমন দায়ী, তেমনি দায়ী করা হচ্ছে অঢেল বাজেটকেও। প্রায় ১৭ কোটি ডলারের নির্মাণ ব্যয়, সঙ্গে ১২ কোটি ডলারেরও বেশি অর্থের প্রচারণা; সবমিলিয়ে প্রায় ৩০ কোটি ডলারের লগ্নি। যেটা তুলে আনা ‘সুপারগার্ল’-এর পক্ষে প্রায় অসম্ভব। এর মধ্যেই আবার আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ইউনিভার্সাল পিকচার্সের তুমুল জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির ছবি ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আবার জুলাই মাসেই রয়েছে ডিজনির লাইভ অ্যাকশন ছবি ‘মোয়ানা’, ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ ও সনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র মতো বড় বড় ছবির মুক্তি। সবমিলিয়ে ‘সুপারগার্ল’-এর অবস্থার উন্নতির কোনো সম্ভাবনা আর নেই। বক্স অফিস বিশ্লেষক জেফ বক বলেন, “ডিসি ও ওয়ার্নার ব্রাদার্সের জন্য এটা শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ ছিল। কারণ ‘সুপারগার্ল’ এমন কোনো চরিত্র নয়, যাকে ঘিরে আগে কখনও ‘ইভেন্ট-লেভেলের’ ব্লকবাস্টার তৈরি হয়েছে। দর্শকদের মধ্যে ‘সুপারগার্ল’ নিয়ে ইতিবাচক ধারণাও ছিল না। শেষ পর্যন্ত সমস্যা একটাই-ছবিটি অতোটা ভালো হয়নি, যা এটাকে বড় একটা সিনেমাটিক ইভেন্টে পরিণত করতে পারবে।” বর্তমান অবস্থা অনুযায়ী, ‘সুপারগার্ল’ ছবিটি উত্তর আমেরিকায় মোট ১০ কোটি ডলার এবং বিশ্বব্যাপী ২০ থেকে ২১ কোটি ডলারের মধ্যে গিয়ে থেমে যেতে পারে। সেক্ষেত্রে লোকসানের অংকটা হতে পারে ১০ থেকে ১২ কোটি ডলার। ক্রেইগ গিলেস্পির ছবিটির নাম ভূমিকায় আছেন মিলি অ্যালকক। সঙ্গে আরো অভিনয় করেছেন ম্যাথিয়াস স্কোনার্টস, ইভ রাইডলি, ডেভিড করেন্সওয়েট, জেসন মমোয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24