সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

নিজস্ব প্রতিবেদক
    Update Time : Wednesday, June 24, 2026
  • 64 Time View

জেলার সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। আজ বুধবার দুপুর দেড়টায় তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী দোকানে তার ভিক্ষার ব্যাগ রেখে একটি দাওয়াতে যোগ দেওয়ার উদ্দেশ্যে পাশের একটি গ্রামে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে কাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24