মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

Reporter Name
    Update Time : Thursday, June 25, 2026
  • 63 Time View

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো মো. অহিদ বেপারী (৩৮), গোপাল (৩৬), মো. আকতার হোসেন আজিম (৩৯), মো. হাবিব (২১), মো. খোকন ওরফে কয়লা (৩১), মো. সোহেল (২৫), জামাল ফকির (৪০), আনিছ মিয়া (৩৫), মো. জুয়েল (৪০) ও মো. টুটু হাসান (৩২)। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24