ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭২

Reporter Name
    Update Time : Tuesday, September 8, 2026
  • 31 Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মতিঝিল থানা এলাকার আটজন, পল্টন থানা এলাকা থেকে ২০ জন, সবুজবাগ থানা এলাকা থেকে পাঁচজন, খিলগাঁও থানা এলাকা থেকে ১৯ জন, রামপুরা থানা এলাকা থেকে তিনজন, শাহজাহানপুর থানা এলাকা থেকে পাঁচজন এবং মুগদা থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24