রেলকর্মচারীদের দ্রুত পদোন্নতির উদ্যোগ মন্ত্রণালয়ের

Reporter Name
    Update Time : Tuesday, September 15, 2026
  • 59 Time View

​বাংলাদেশ রেলওয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ও রেল অপারেশন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম । ​সভায় রেলওয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, পদোন্নতি জটিলতা নিরসন এবং কর্মীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়: ​গ্র্যাডেশন তালিকা প্রণয়ন: ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে আগামী ২ মাসের মধ্যে নিখুঁত গ্র্যাডেশন তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। এই বিষয়ের অগ্রগতি আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সভায় পর্যালোচনা করা হবে। ​নিয়োগ বিধি সংশোধন ও খসড়া প্রণয়ন: নিয়োগ বিধির বিদ্যমান জটিলতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশসহ খসড়া আগামী ২ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ​কর্মচারী ধরে রাখার পদক্ষেপ: জুনিয়র লেভেলের (১৮ থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা রোধে এবং তাঁদের ধরে রাখতে নিয়োগের বয়সসীমায় ছাড় বা প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। ​এ সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24