তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল স্থানান্তর করা হবে: ডিএমপি কমিশনার

Reporter Name
    Update Time : Saturday, October 3, 2026
  • 1 Time View

কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, ঢাকার যানজট কমাতে সর্বোচ্চ তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন । শনিবার সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতেই নেয়া হচ্ছে এ সিদ্ধান্ত। এছাড়া মিরপুরের উচ্ছেদ অভিযানের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেয়া হয়। এসময় ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো এ টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জে চুনকুটিয়াতে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো। দিকে সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। এসময় মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24