জলাশয়কে বাণিজ্যিক হিসেবে বরাদ্দ পাকশী রেলওয়ের, অবৈধ পন্থায় ভূমির শ্রেণি পরিবর্তনঃ অভিযোগ কানুনগো শরিফুলের বিরুদ্ধে

Reporter Name
    Update Time : Monday, November 23, 2026
  • 105 Time View

নিজস্ব প্রতিবেদক: জলাশয়কে বাণিজ্যিক হিসেবে বরাদ্দ দেওয়া এবং অবৈধ পন্থায় ভূমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে পাকশী রেলওয়ের কানুনগো শরীফুলের বিরুদ্ধে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধীন পাকশী ডিভিশনের নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর বিল্লালের পুকুর ভরাট করে পজিশন বিক্রি করার এ অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায় শরিফুল নলডাঙ্গা থানাধীন মাধনগর স্টেশনের পশ্চিম পাশে জলাশয় ভরাট করে বিপুল অর্থ আদায়ের মোট ৫০ টি দোকান বরাদ্দ দেন। বাণিজ্যিক লাইসেন্স এবং পজিশন বরাদ্দ প্রাপ্তরা হলেন- মাহবুর রহমান ওরফে মিঠু, মাসুদ রানা, মাধনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, মোজাম্মেল, আলাল সরদার, মুনসুর রহমান, শিহাব, আফরোজা এবং আনোয়ারসহ মোট ২৫ জন। অভিযোগ উঠেছে প্রতিটি পজিশনে তিন লাখ টাকা করে ঘুষ আদায় করেছেন ৯ নং কাচারি, সান্তাহারের কানুনগো শরিফুল । এ ব্যাপারে পাকশীর ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) শফিকুল ইসলাম বলেন, আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভুয়া ভিডিও ফুটেজ দেখিয়ে রাজস্ব গ্রহণের জন্য ডিমান্ড নোটে স্বাক্ষর নিয়েছে সান্তাহারের কানুনগো শরিফুল । পরে জানতে পারলাম যে শরিফুল টাকার বিনিময়ে দোকানের পজিশন বরাদ্দ দিয়েছে। সান্তাহার কাচারির আমিন আমিরুল জানান পাকশীর সাবেক ডিইও নুরুজ্জামান জমির শ্রেণী পরিবর্তন করে বাণিজ্যিক লাইসেন্স প্রদানের অনুমতি দেন এবং কিছু বাণিজ্যিক লাইসেন্সও প্রদান করেন। রেলপথ মন্ত্রণালয়ের প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা এ ব্যাপারে বলেন, জলাশয়কে বাণিজ্যিক হিসেবে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। রেলওয়ের ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী জলাশয় ও বাণিজ্যিক লাইসেন্সের নির্ধারিত পৃথক ফি রয়েছে। এক শ্রেণির জমি অন্য শ্রেণি হিসেবে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। তাছারা জমির শ্রেণি পরিবর্তনের নির্দিষ্ট নিয়ম আছে। যেকোনো সরকারি জলাশয় ভরাট করতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়েছে বলে মনে হয় না। জলাশয়কে বাণিজ্যিক হিসেবে বরাদ্দ দেওয়ার ব্যাপারে একে অন্যের উপর যেভাবে দোষারপ করছেন, এটাও শোভনীয় নয়। সঠিক তদন্ত হলে কেউই অন্যের উপর এ ধরনের দোষারোপ করার সুযোগ পাবে না। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লাইসেন্স বাতিলের নির্দেশনা দেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের ভুমি শাখার যুগ্ম সচিব শহিদুল ইসলাম জানান অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24