ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩

Reporter Name
    Update Time : Monday, September 21, 2026
  • 14 Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ৯৭ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ২৮ জন, রমনা বিভাগ ১৮ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) দুই জনকে গ্রেফতার করে। অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ ৩৮০০ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24