শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

Reporter Name
    Update Time : Sunday, October 18, 2026
  • 29 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাতে বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24