স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

Reporter Name
    Update Time : Wednesday, September 16, 2026
  • 19 Time View

মালয়েশিয়ায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মির্জা আব্বাস মালয়েশিয়া গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর তিনি প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন। পরে দলীয় কিছু কর্মসূচিতেও অংশ নেন তিনি।

এর আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে চেতনা হারান মির্জা আব্বাস। ওই দিন রাতে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিমের অধীনে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৪ এপ্রিল বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি দলীয় কার্যক্রমেও অংশ নেন বিএনপির এই নেতা। এবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়ায় গেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24