
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
Leave a Reply