
জার্মানির বার্লিনে আয়োজিত InnoTrans 2026-এ রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলামের সাথে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে ইলেকট্রিক ট্র্যাকশন (ইলেক্ট্রিক ট্রেন) প্রকল্প ও লাকসাম-চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের অর্থায়ন নিয়ে বিশদ আলোচনা হয়৷ উল্লেখ্য, এশীয় উন্নয়ন বাংকের সাথে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে এই প্রকল্প দু’টি বাস্তবায়িত হবে৷ এছাড়া টঙ্গী-আখাউড়া ডুয়েলগেজ ডাবললাইন রেলপ্রকল্পে অর্থায়নের বিষয়ে ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মতি পাওয়া গিয়েছে। এই প্রকল্পে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক এশীয় উন্নয়ন বাংকের সাথে যৌথভাবে অর্থায়ন করতে সম্মত মর্মে জানা গিয়েছে৷ এ বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়৷ এসময় ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের পক্ষে Mr. Marcial Bustinduy, Senior Transport Economist ও Ms Aurundhati Pal, Loan Official for South Asia, EIB উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মো: আফজাল হোসেন।
Leave a Reply