ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, মামলা ৩১

Reporter Name
    Update Time : Thursday, October 1, 2026
  • 4 Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মিরপুর বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২৮ জন, গুলশান বিভাগে ২৮ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ২০ জন এবং সিটিটিসি বিভাগে একজন। অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24