ডিএমপি’র মিরপুর বিভাগের অভিযানে নানা অপরাধে জড়িত গ্রেফতার ১৩০

Reporter Name
    Update Time : Thursday, September 3, 2026
  • 31 Time View

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহআলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ৪ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১১ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24