প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়লো লঞ্চের ভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা

Reporter Name
    Update Time : Wednesday, September 23, 2026
  • 15 Time View

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হলো। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা। এ বৃদ্ধিতে লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘সার্বিকভাবে নৌযানে ভাড়া বাড়ানো হয়েছে ৭.৫৪ শতাংশ। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।’ নৌপথে ভাড়া বাড়লেও তা একটি যৌক্তিক পর্যায় রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন নৌ পরিবহন মন্ত্রী। এ পরিস্থিতিতে জনগণকে মানিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।এর আগে আজ সকালে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে না এবং এ বিষয়ে সরকারের কাছে সন্তোষজনক প্রতিবেদন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24