​প্রাণিসম্পদ অধিদপ্তরে উপসচিব পদে নাম প্রেরণে চরম অনিয়ম ও জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

Reporter Name
    Update Time : Tuesday, October 6, 2026
  • 56 Time View

প্রাণিসম্পদ অধিদপ্তর হতে উপ-সচিব (ডিএস) পুলের জন্য কর্মকর্তা মনোনয়ন ও নাম প্রেরণে ব্যাপক অনিয়ম, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে তাঁর নিজ পছন্দের জুনিয়র কর্মকর্তাদের নাম প্রস্তাব করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কর্মকর্তারা। ​চিঠিতে জানানো হয়, উপ-সচিব পদে পদোন্নতির জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন আগ্রহী কর্মকর্তাদের মধ্য থেকে মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ক্রমানুসারে ডিএস পুলের জন্য নাম প্রেরণের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে অধিদপ্তরের মহাপরিচালক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে জ্যেষ্ঠদের বাদ দিয়ে নিজের পছন্দের জুনিয়র কর্মকর্তাদের নাম প্রেরণ করেছেন। ​অভিযোগে বলা হয়, ৩৩তম ব্যাচের নির্দিষ্ট একজন জুনিয়র কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিতে গিয়ে উপ-সচিব পদের যাবতীয় শর্তাবলী পূরণকারী ৩১তম বিসিএস ক্যাডারের পুরো ব্যাচকে বাদ দেওয়া হয়েছে। এমনকি ৩৩তম ব্যাচের ঐ কর্মকর্তার পূর্বে মেধানুক্রম থাকা কাউকে বিবেচনায় নেওয়া হয়নি। ​সংখ্যাতাত্ত্বিক তথ্যে জানা যায়, বর্তমানে ৩০তম বিসিএস-এর ১৮০ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৩ জন, ৩১তম বিসিএস-এর ৩৮ জন কর্মকর্তার মধ্যে ০ জন এবং ৩৩তম বিসিএস-এর ১৭০ জন কর্মকর্তার মধ্যে ৭ জন কর্মকর্তার নাম সুপারিশ করা হয়েছে। ফলে জ্যেষ্ঠতা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ​এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে তালিকা প্রেরণের নির্দেশ দিলেও মহাপরিচালক কোনো নোটিশ ছাড়াই নিজের পছন্দমতো ১০ জনের তালিকা তৈরি করেন। পরবর্তীতে ক্ষুব্ধ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানালে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তড়িঘড়ি করে একটি নোটিশ জারি করা হয়। ​বর্তমানে ৩০ ও ৩১তম ব্যাচের কর্মকর্তারা ৬ষ্ঠ গ্রেডে কর্মরত থাকা সত্ত্বেও ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের ৫ম গ্রেডে সুপারিশ করা ক্যাডার সার্ভিস নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। পাশাপাশি, জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রস্তাবিত তালিকায় কয়েকজন চিহ্নিত ফ্যাসিষ্ট পরিবারের সদস্যকে অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে। ​এ অবস্থায়, বঞ্চিত ও ক্ষুব্ধ কর্মকর্তাদের পক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো: নজরুল ইসলাম উত্থাপিত প্রতিটি বিষয়ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে জুনিয়রদের তালিকা থেকে বাদ দিয়ে জ্যেষ্ঠতার (Seniority) ভিত্তিতে সংশোধিত তালিকা প্রেরণে মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24