রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

Reporter Name
    Update Time : Saturday, November 28, 2026
  • 33 Time View

রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। উপকেন্দ্রের ভেতরে গান পাউডার ছিটিয়ে ৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে দুবৃত্তরা। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় ওই এলাকায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল। স্থানীয়রা জানান, বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ এবং তিন রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় ২টি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে সেখানে দায়িত্বরত লাইনম্যানরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের পর বিস্ফোরণে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে থেকে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24