আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আট জেলায় ১০৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
    Update Time : Wednesday, November 25, 2026
  • 5 Time View

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে সমন্বয় রাখতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হয়েছে। ড্রোন, বডি ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব প্রযুক্তির সাহায্যে মাঠপর্যায়ের সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা ও সমন্বয় করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24