আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

Reporter Name
    Update Time : Sunday, September 13, 2026
  • 12 Time View

আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, যথাযথভাবে আবেদনটি উপস্থাপিত না হওয়ায় এটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন গত ৭ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী। এর আগে ৭ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমীও রিটটির বিষয়টি জানিয়েছিলেন। রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিতেরও আবেদন জানানো হয়েছিল। ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়। এই প্রজ্ঞাপনের বৈধতা নিয়েই হাইকোর্টে রিট করেছিলেন মো. আল আমিন। শুনানি শেষে আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24