কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলনের ৭ দিনের রিমান্ড

Reporter Name
    Update Time : Friday, November 20, 2026
  • 39 Time View

রাজধানী থেকে গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে একই দিন মামলার তদন্তের স্বার্থে আতাউল হক দোলনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে রাতেই এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। নুরুল ইসলাম নাহিদ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24