প্রকল্প বাস্তবায়নে জটিলতা সহ্য করা হবে না, ঠিকাদারের পাশাপাশি দায় নিতে হবে কর্তৃপক্ষকেও – রেলমন্ত্রী শেখ রবিউল আলম

Reporter Name
    Update Time : Thursday, October 1, 2026
  • 3 Time View

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন রেলের প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সুত্রীতা, ডিপিপি প্রণয়নে অদক্ষতা, অপ্রয়োজনীয় ভেরিয়েশন কিংবা প্রকল্পের ড্রয়িং ডিজাইনের দুর্বলতা সহ্য করা হবে না। ঠিকাদারের পাশাপাশি দায় নিতে হবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের এডিপিভুক্ত প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বললেন। তিনি বলেন, প্রকল্পের মাঝামাঝি শেষ পর্যায়ে এসে ভেরিয়েশন প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কোন বাড়তি কম্পোনেন্ট যোগ করার অজুহাতে ব্যয় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কম্পোনেন্ট প্রকল্পের শুরুতে কেন অন্তর্ভুক্ত করা হয়নি তা প্রকল্প সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে। তিনি চাকরিতে থাকুক বা অবসরে যাক, তাকে অবশ্যই এর দায় নিতে হবে। তিনি আরো বলেন, নির্ধারিত সময় প্রকল্পের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ সবাইকে দায় নিতে হবে। জাতীয় দুর্যোগ ছাড়া কোন অবস্থাতেই কোন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে না বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। তিনি রেলের যাত্রীসেবার মান বৃদ্ধি করার জন্য এবং যাত্রীদের সন্তুষ্টি অর্জনের জন্য সংশ্লিষ্টদের কড়া ভাষায় নির্দেশনা দেন। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে দীর্ঘ ছুটিতে মানুষের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে সবাইকে তৎপর থাকার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24