স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
    Update Time : Thursday, September 24, 2026
  • 69 Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক যৌথ প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যাডভাইজার লুইস বেনন (Louise Beynon)-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রায়ান ডানকানসন (Ryan Duncanson), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্টি আমিনুল এহসান (Aminul Ehsan) এবং সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর লিপিকা বিশ্বাস (Lipika Biswas)। বৈঠকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও কার্যকারিতা বৃদ্ধি, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ ইত্যাদি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24