ট্রেনে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও নিয়মভঙ্গের দায়ে কর্মী অপসারণসহ জরিমানা আরোপ করল বাংলাদেশ রেলওয়ে

Reporter Name
    Update Time : Thursday, September 17, 2026
  • 57 Time View

ট্রেনে পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও নিয়মভঙ্গের দায়ে কর্মী অপসারণসহ জরিমানা আরোপ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে, ঢাকা বিভাগের নিয়ন্ত্রণাধীন লালমনি এক্সপ্রেস ট্রেনে অসদাচরণ ও নিয়মভঙ্গের দায়ে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মীকে তাত্ক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর অর্থদণ্ড আরোপ করা হয়েছে। ​বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ), ঢাকা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৭৫১/৭৫২ নং লালমনি এক্সপ্রেস ট্রেনের ড্রাই ক্লিনিং কাজ চলাকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফেমাস ট্রেডার্স’-এর নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মী “বাবু”-কে ট্রেনের কোচ থেকে রেললাইনের ওপর সরাসরি ময়লা ফেলে। ইতিপূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ড সংঘটিত হওয়ায় সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মী “বাবু”-কে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়। একইসাথে দায়িত্ব পালনে গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফেমাস ট্রেডার্স’-এর চলতি মাসের বিল থেকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা কর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো ট্রেনের কোচ থেকে প্ল্যাটফর্ম বা রেললাইনে ময়লা ফেলা প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ​রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24