আবারও সহজকে টিকেট বিক্রির দায়িত্ব দিতে চায় রেল কর্তৃপক্ষ

Reporter Name
    Update Time : Wednesday, November 25, 2026
  • 37 Time View
  • সমীক্ষা ছাড়াই যোগ্যতা নির্ধারণ, সহজকে সুবিধা দিতে ১ বছরে ৭০ লাখ টিকিট বিক্রির অভিজ্ঞতার শর্ত
  • সনদ, জনবল ও আর্থিক সক্ষমতায়ও কঠিন শর্ত, থাকতে হবে ২৫ কোটি টাকার সমজাতীয় কাজের অভিজ্ঞতা
  • সহজের কাছে সরকারের পাওনা নিষ্পত্তি হয়নি, রয়েছে টিকিট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগওরেলওয়ের টিকিট বিক্রির কাজ করছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জয়েন্ট ভেঞ্চার’। সহজের সঙ্গে রেলের বর্তমান চুক্তি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে নতুন দরপত্র আহ্বান করেছে রেলওয়ে। নতুন দরপত্রের ধরন, শর্ত ও যোগ্যতা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরো প্রতিযোগিতায় সহজ এগিয়ে থাকে।

    দরপত্রে অংশ নিতে হলে গত ১০ বছরের মধ্যে বাংলাদেশে রেলওয়ে বা অন্য কোনো গণপরিবহনের টিকেটিং ব্যবস্থা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। সেই ব্যবস্থায় এক বছরে অন্তত ৭০ লাখ টিকিট বিক্রির রেকর্ড থাকতে হবে, যার অন্তত ৩০ শতাংশ হতে হবে অনলাইনে। বর্তমানে রেলে প্রতিদিন গড়ে দুই লাখ টিকিট বিক্রি হয়, যার বেশিরভাগই অনলাইনে। সব টিকিট বিক্রির দায়িত্বও সহজের কাছে। ফলে সহজের জন্য অভিজ্ঞতার শর্ত পূরণ করা যেখানে প্রায় নিশ্চিত, সেখানে অন্য প্রতিষ্ঠানের পক্ষে এই অভিজ্ঞতা অর্জন করাই কঠিন। এমনকি ৭০ লাখ টিকিট বিক্রির এই শর্ত নির্ধারণে কোনো কারিগরি সমীক্ষা বা বাজার যাচাই করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়াতে নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ কার্যকর করেছে সরকার। বিধিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও বাজার বিশ্লেষণের ওপর। তাছারা সরকার তরুণ ও আগ্রহী উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার জন্য পিপিআরে উল্লিখিত অভিজ্ঞতার শর্ত শিথিল করার জন্য আলাদা প্রজ্ঞাপনও জারী করেছে। অথচ রেলওয়ের এই দরপত্রে এমন সব অভিজ্ঞতা, সনদ ও সক্ষমতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা সম্ভাব্য প্রতিযোগীদের অংশগ্রহণ সীমিত করতে পারে। অভিযোগ, সহজকে আবারও কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির বিদ্যমান সক্ষমতার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে দরপত্রের শর্তগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24