ডিএমপি লালবাগ বিভাগের অভিযানে ৪৬ জন গ্রেফতার

Reporter Name
    Update Time : Wednesday, October 7, 2026
  • 34 Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে কামরাঙ্গীরচর থানা পুলিশ ১৫ জন, লালবাগ থানা পুলিশ ৯ জন, কোতোয়ালি থানা পুলিশ ৯ জন, চকবাজার থানা পুলিশ ৫ জন, সূত্রাপুর থানা পুলিশ ৪ জন এবং বংশাল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. শিমুল হাওলাদার (২৫), মো. এনামুল হোসেন (২২), মো. হৃদয় (২৭), মো. নাহিদ (২২), মো. রবিন (২১), কানাই দাস (৩৭), মো. রনি (২৮), মো. রনি (২৮), মো. সেলিম (৩০), মো. বিপুল (২৪), মো. বাবু (২৫), সম্রাট বাহাদুর (৩১), মো. বাবু মিয়া (৩৬), মো. দেলোয়ার হোসেন (৩৬), মো. নাজিকুল (৪০), মো. রানা (৩০), মো. রাজু মিয়া (৩২), মো. আশরাফুল আলম (৩৬), মো. রাব্বি (২৫), রমজানুল হক সজিব (২৫), শ্রী খোকন (৩৫), শ্রী পলাশ মন্ডল (৩১), মো. হৃদয় (২৫), বেলাল ওরফে বিল্লাল (৪০), জিহাদুল ইসলাম রাসেল (৩৫), মো. সায়মন (২০), মো. সোহেল রানা সনি (৩৭), মো. ফরহাদ (২২), সনজিত চন্দ্র পাল (২৭), মো. হিমেল হোসেন (২৬), মো. সুমন মিয়া (১৫), মো. মিথুন (২৬), মো. রমজান (৪১), মো. বাবলু (৩৫), মো. জাফর জমাদ্দার (৪৭), তারেক (২১), শেখ রাকিব আহমেদ (২৪), মো. শাকিব ওরফে ডাব্বা (১৬), মো. মুন্না (২৫), মো. ইয়াসিন (২২), আল আমিন (৩০), মো. বেলাল মৃধা (২৪), মো. তারেক (২০), মো. সৈকত (১৯), মো. সানাউল্লাহ (৩৫) ও রিয়াজ (৪০)। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24