ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫, মামলা ১৯

Reporter Name
    Update Time : Sunday, November 1, 2026
  • 41 Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ জন গ্রেফতার এবং ১৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৫৭, ওয়ারী বিভাগ ৫৩, মতিঝিল বিভাগ ৪০, তেজগাঁও বিভাগ ৬৬, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৬৭ ও গোয়েন্দা বিভাগ বিভাগ সাতজনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইলফোন, নগদ ২৪ হাজার ৭০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24